প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০
কোয়ান্টাম ফাউন্ডেশনের বহুমুখী সেবা প্রকল্পে সাম্প্রতিক সংযোজন ‘প্রবীণ সেবা কার্যক্রম’। ২০১২ সালে বান্দরবানের রাজবিলায় শুরু হয়েছিল বৃদ্ধাশ্রম 'আশ্রয়মম'। কিন্তু অনেক প্রবীণকেই পাওয়া যায় যাদেরকে দেখভালের কেউ নেই, তবু তারা নিজেদের বাড়ি ছেড়ে যেতে চান না। এরকম অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদেরকে তাদের নিজেদের বাড়িতেই প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যার কার্যক্রম এই প্রবীণ সেবা। স্বেচ্ছাসেবায় আগ্রহীরা অংশ নিতে পারেন এই কার্যক্রমে।

২ ডিসেম্বর ২০২২